চট্টগ্রামচট্টগ্রাম

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনামুল

চট্টগ্রামের পটিয়ায় শ্যামাপূজা পরিদর্শনকালে এমপি এনামুল হক এনাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

চট্টগ্রামের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ধরনের বিনিময় ছাড়াই সাধারণ মানুষ ধানের শীষকে বিজয়ী করেছেন। কোনো দুষ্কৃতকারী যদি এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না।

রোববার ৮ নভেম্বর রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় এমপি এনাম এসব কথা বলেন। পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।

মাদক নির্মূলের বিষয়ে গুরুত্ব দিয়ে এমপি এনাম বলেন, তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব। তিনি কঠোর হুশিয়ারি দিয়ে জানান, মাদক কারবারি ও চাঁদাবাজরা কখনোই সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না। অভিভাবকরা যদি সচেতন থাকেন এবং সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে, তবেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। অভিভাবকেরা একটু সচেতন থাকলে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব।

অনুষ্ঠানে পটিয়া থানার ওসি জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের তাপস দে, মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে, বুড়াকালী মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে। দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং উৎসবকে কেন্দ্র করে সেখানে লোকজ মেলার আয়োজন করা হয়।

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনামুল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত