চট্টগ্রাম
চাঁদপুর বড় স্টেশনে চট্টগ্রামগামী ট্রেনে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক নারী যাত্রীর ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশনের প্ল্যাটফর্মে ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তারের মালামাল ছিনতাইয়ের শিকার হন তিনি।
ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলার সূত্র ধরে ছায়া তদন্তে নামে ডিবি পুলিশ।
এর অংশ হিসেবে চাঁদপুর থেকে জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর কিশোরগঞ্জের মাইজকান্দি থেকে জাহিদ ওরফে গরু জাহিদকে (২১) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে ও নদীতে পন্টুনের সুড়ঙ্গ থেকে চুরি হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬