রাজশাহী
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে সোমবার দুপুরে ভয়াবহ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সার ডিলার প্রদীপ কুমার পালের পয়েন্ট থেকে অন্তত ৬১১ বস্তা সার লুট করে নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা। সার বিতরণের সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আবু আশ্রাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সরেজমিন তথ্যানুযায়ী, ওই ডিলার পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল এবং বিতরণের জন্য ১৭১টি মেমো প্রস্তুত করা হয়েছিল। সোমবার সকাল থেকে স্থানীয় কৃষকরা সার সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছিলেন। একই সময়ে পার্শ্ববর্তী অন্য দুটি পয়েন্টেও বিতরণ কার্যক্রম চলছিল। তবে সেখানে সার শেষ হয়ে যাওয়ায় ওই পয়েন্টগুলোর হাজারো কৃষক প্রদীপ কুমার পালের পয়েন্টে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে ডিলার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। এর ফলে উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে গোডাউন ভেঙে সার নিয়ে যান বলে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ নিশ্চিত করেছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও থানার ওসি মো. অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এলাকায় শান্তি ফিরে আসে। ওসি অলিউর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে যে, সারের কোনো সংকট নেই এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাটের ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত। ইউএনও মো. খালিদ হাসান জানিয়েছেন, লুট হওয়া সার ফেরত অথবা সমপরিমাণ মূল্য ডিলারকে পরিশোধের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার বা টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬