জাতীয়
রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, কল্যাণ এবং ক্ষমতায়ন নিয়ে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এই সফর সম্পন্ন করছেন তিনি।
সফরকালে ডাচেস সোফি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্বের সম্পর্ক জোরদারে বিভিন্ন সংগঠন ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন এবং শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থাগুলোর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন তিনি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬