আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট দেওয়ার নেপথ্যে ছিল মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। গত জুন মাসে নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই প্রশংসাসূচক পোস্টটি দেওয়া হয়। এই কাজের জন্য লবিং প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৭৫ হাজার ডলার পারিশ্রমিক পেত।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মোদি সরকার মার্কারিকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এছাড়া ২০২৪ সালের শেষ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারতের সাথে লবিং প্রতিষ্ঠানটির বড় ধরনের আর্থিক চুক্তির খবরও সামনে এসেছে। ২০২৫ সালের এপ্রিলে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সাথে ভারত সরকারের চুক্তি হয়, যার মাসিক ফি ছিল এক লাখ ৫০ হাজার ডলার। তবে পরবর্তীতে সুসি ওয়াইলস ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দিলে গত ২৩ জুন ওই চুক্তি বাতিল করা হয়।
এদিকে জেসন মিলারের প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি-এর মাধ্যমেও ভারত সরকার যুক্তরাষ্ট্রে কাজ চালিয়েছে। এই প্রতিষ্ঠানটি মে ও জুন মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে আটটি ফোনালাপের আয়োজন করেছিল। নিয়ম অনুযায়ী, বিদেশি সরকারের হয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেনের স্বচ্ছ বিবরণ নিয়মিত প্রকাশ করতে হয়, যা সাম্প্রতিক নথিতে উঠে এসেছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬