অন্যান্যঅন্যান্য

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি আয়োজন

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার ধুনটে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে ধারণ করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী এবং প্রবীণ বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস।

ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হক, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।

এ ছাড়া বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্জ্বল ও আব্দুল কাউয়ুম টগরসহ উপজেলা, পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Public Voice

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি আয়োজন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত