ক্যাম্পাসক্যাম্পাস

৭ নভেম্বর কেবল একটি ঘটনার স্মারক নয়, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু: জাবি ভিসি

৭ নভেম্বর কেবল একটি ঘটনার স্মারক নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। শনিবার (০৭ নভেম্বর) বেলা ১২টায় ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে ভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলাম বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা নির্ভর করে তার কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জনগণের আস্থার ওপর। ১৯৭৫ সালের নভেম্বরের শুরুতে এই দুটিই ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত উত্থান সেই শূন্যতা পূরণ করে। সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরে আসে, প্রশাসন সচল হয় এবং রাষ্ট্র একটি দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব পায়। সদ্য স্বাধীন দেশটি সেদিন প্রমাণ করেছিল, তার ভাগ্য নির্ধারণ করবে তার নিজের জনগণ, কোনো আধিপত্যবাদী শক্তি নয়।

​তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতির চেতনার শিক্ষা হলো, স্থিতিশীলতা কেবল ক্ষমতার জোরে আসে না, আসে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক আস্থা থেকে। সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য, স্থিতিশীলতার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান, আর অগ্রগতির জন্য গণতন্ত্র—এই তিন স্তম্ভের ওপরই গড়ে উঠবে একটি আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ।সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য, স্থিতিশীলতার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান, আর অগ্রগতির জন্য গণতন্ত্র—এই তিন স্তম্ভের ওপরই গড়ে উঠবে একটি আত্মমর্যাদাশীল, সমৃদ্ধ বাংলাদেশ। ৭ নভেম্বরের এটিই চিরন্তন আহ্বান।

শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় সভাপতিসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

দিবসটি উপলক্ষে আজ বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Public Voice

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর কেবল একটি ঘটনার স্মারক নয়, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু: জাবি ভিসি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত