সারাদেশ
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামগড়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
দিবসের কর্মসূচি শুরু হয় ভোর ৬টায় সূর্যোদয়ের সময় দলীয় অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা এনসিপি জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক হারুনুর রশিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নেতৃত্বে জাতি নতুন করে ঐক্যবদ্ধ হয়েছিল।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬