জাতীয়
পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তিনি টেলিভিশন স্ক্রলে দেখেছেন এবং শুনেছেন, তবে এর আনুষ্ঠানিক সত্যতা তার কাছে এখনো নেই। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি বিদেশে আশ্রয় নিলে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বন্দি বিনিমিয় চুক্তির মাধ্যমে তার প্রত্যার্পণ চায় বাংলাদেশ।
এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এই আবেদনের চিঠি পৌঁছে দেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে এই চিঠিটি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে হস্তান্তর করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো শেখ হাসিনা এরপর থেকেই ভারতে অবস্থান করছেন। ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য তার এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক আবেদন। বর্তমান পরিস্থিতিতে সরকার দণ্ডিত আসামিদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬