ক্যাম্পাসক্যাম্পাস

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন চবির ৭ শিক্ষক

চবির ৭ শিক্ষক-গবেষক

বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ জন শিক্ষক-গবেষক। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক গবেষণা সাময়িকী প্রকাশনা সংস্থা 'এলসেভিয়ার' এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকা অনুসন্ধানে চবির এই গবেষকদের নাম উঠে আসে।

জানা গেছে, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স, একক ও প্রধান লেখক হিসেবে অবদান, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাব মূল্যায়ন ও সমন্বিত স্কোরের বস্তুনিষ্ঠ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তালিকাটি তৈরি করা হয়েছে। 

প্রকাশিত গবেষকদের তালিকায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এন. এম. আলমগীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস. এম. আবে কাউছার, রসায়ন বিভাগের প্রভাষক ইমরানুল কবির। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের অধ্যাপক ড. এস. এম. শরিফুজ্জামান স্থান করে নিয়েছেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের সহকর্মীরা এরকম সম্মানজনক স্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা এরকমই একটি বিশ্ববিদ্যালয় চেয়েছি এবং কাজ করে চলেছি। যেন আমাদের বিশ্ববিদ্যালয়টি গবেষণার চারণভূমিতে পরিণত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। 

বিষয় : শিক্ষার্থী

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন চবির ৭ শিক্ষক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত