ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পদ্মা)’-এর বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল করিম ভবনের ১ নম্বর গ্যালারিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটি ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে নবীনবরণ, শিক্ষার্থী সংবর্ধনা, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জুনিয়র অফিসার (হিসাব) জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মো. নিলয় তালুকদার। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬