অন্যান্য
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, নতুন করে আরও ২ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৬৬ জনে দাঁড়ালো। গত একদিনে ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৭৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ১ হাজার ৭৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ২২৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২২৪ জন মারা গেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬