চট্টগ্রামচট্টগ্রাম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হলো বর্ণাঢ্য বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব। শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। মেলার ৬০টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি শতাধিক বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৬০টি স্টল নিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সকালে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। পরে আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসেন নুরনবী ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ অনেকে।

মেলার উদ্দেশ্য সম্পর্কে কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি, সৃজনশীল মেধার বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান উৎসবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, যারা তাদের উদ্ভাবনী প্রকল্পগুলোর মাধ্যমে নিজেদের মেধার পরিচয় দিয়েছে।

Public Voice

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব। শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। মেলার ৬০টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি শতাধিক বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৬০টি স্টল নিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সকালে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। পরে আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসেন নুরনবী ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ অনেকে।

মেলার উদ্দেশ্য সম্পর্কে কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি, সৃজনশীল মেধার বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান উৎসবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, যারা তাদের উদ্ভাবনী প্রকল্পগুলোর মাধ্যমে নিজেদের মেধার পরিচয় দিয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত