ক্যাম্পাস
জ্ঞান, সংস্কার ও ঐক্যের প্রত্যয়ে ১৬ বছরের পথচলা পূর্ণ করতে যাচ্ছে সনাতন বিদ্যার্থী সংসদ। সংগঠনটির প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি ও দীপাবলি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজন করা হয়েছে ‘দীপান্বিতায় ষোড়শাব্দ’ ও দীপাবলি ১৪৩৩।
আগামীকাল রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। সনাতন বিদ্যার্থী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করছে।
আলো ও আনন্দের উৎসব দীপাবলি অন্ধকার থেকে আলোর পথে, অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে এবং অসত্য থেকে সত্যের পথে উত্তরণের প্রতীক। সেই আলোকিত চেতনা ও আদর্শকে ধারণ করেই ২০১০ সালের পবিত্র দীপান্বিতা তিথিতে প্রতিষ্ঠিত হয় সনাতন বিদ্যার্থী সংসদ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সনাতন ধর্মের শাস্ত্রীয় ও দার্শনিক জ্ঞানের প্রসার, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চা, কুসংস্কার দূরীকরণ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।
পাশাপাশি জাতি-বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার, ধর্মীয় মর্যাদা ও স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি। দীর্ঘ ১৬ বছরের এই পথচলায় ধর্মীয় চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের বিকাশেও সংগঠনটি ভূমিকা রেখে চলেছে।
ষোড়শাব্দ পূর্তির এই আয়োজনকে কেন্দ্র করে সংগঠনটির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকেরা জানান, দীপাবলির আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিকে একসূত্রে গাঁথতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে সনাতন সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের চর্চাকে আরও বিস্তৃত করার প্রত্যাশা তাঁদের।
সংগঠনটির সভাপতি গৌরব দাস বলেন, ১৬ বছরের এই পথচলা সংগঠনের জন্য গৌরব ও অনুপ্রেরণার। জ্ঞান, সংস্কার ও ঐক্যের মূলমন্ত্রকে ধারণ করে আগামী দিনেও সনাতন বিদ্যার্থী সংসদ এগিয়ে যাবে। এ যাত্রায় সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।
সাধারণ সম্পাদক তন্ময় হাওলাদার অর্ণ এক শুভেচ্ছাবার্তায় বলেন, পবিত্র দীপান্বিতা অমাবস্যার আলোয় সনাতন বিদ্যার্থী সংসদের ষোড়শাব্দের যাত্রা আরও সমৃদ্ধ হোক। জ্ঞান, সংস্কার ও ঐক্যের চেতনাকে ধারণ করে সব বিদ্যার্থীর সম্মিলিত অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এ সময় তিনি সবাইকে শ্যামাপূজা ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানান।
এদিকে, এ আয়োজন সফল করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব সনাতনী সংগঠনকে পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, ষোলো বছরের এই মাইলফলক কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্যাপনেই সীমাবদ্ধ থাকবে না; বরং সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা হয়ে উঠবে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬