অন্যান্যঅন্যান্য

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বগুড়ার ধুনটে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেদিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

Public Voice

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেদিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত