রাজনীতিরাজনীতি

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠি নিয়ে ধোঁয়াশা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন নিয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন কোনো নিশ্চয়তা দিতে পারছে না।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন সম্বলিত একটি চিঠি ইমেইল মারফত পেয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। তবে এই চিঠির সত্যতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কূটনৈতিক সূত্রের দাবি, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স চিঠিটি পাঠালেও সেখানে শেখ হাসিনার কোনো অনুমোদন বা স্বাক্ষরের প্রমাণ নেই। এ কারণে এটি আসলেই তার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সুস্পষ্ট জানিয়েছেন, পলাতক কোনো ব্যক্তি নতুন করে পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। আইনগতভাবেও এ ধরনের আবেদন গ্রহণের কোনো আইনি ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। আবেদনটি ডিসেম্বরে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর এই পদক্ষেপ নিলেন তিনি, যা দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তার মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই আইন প্রতিষ্ঠানটি দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে।

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠি নিয়ে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত