আন্তর্জাতিক
আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (GFZ) এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে সংস্থাটি। এর অবস্থান প্রাথমিকভাবে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬