আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। ২০২৪ সালের প্রচারণার সময় বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের যে অঙ্গীকার ট্রাম্প করেছিলেন, তা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমেদি ট্রাম্পকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, তার ক্ষমতাকে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ব্যবহার করা প্রয়োজন। তা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধ।’।
ইরাকি প্রেসিডেন্ট বিশেষভাবে ইরানের সঙ্গে চলমান সংঘাত আনুষ্ঠানিকভাবে অবসানের ওপর জোর দিয়েছেন। তার মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা জরুরি। আমেদি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের শুরুর দিকের অবস্থানে ফিরে গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক সকল সামরিক সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন। আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন, তখনকার অবস্থানে ফিরে যান।
সাক্ষাৎকারে নিজার আমেদি স্পষ্ট করেছেন যে, ট্রাম্পের নির্বাচনি ইশতেহারে দেওয়া যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নের সময় এখন এসেছে। তিনি মনে করেন, বর্তমান বিশ্বের অস্থিরতা কাটাতে ট্রাম্পের মতো নেতৃত্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন অত্যন্ত জরুরি।
ট্রাম্পকে বিশ্বজুড়ে শান্তি স্থাপনের সেই পুরোনো অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরাকের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের ভয়াবহতা কমিয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার বড় সাফল্য। মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতা ফেরাতে এই পদক্ষেপগুলো অত্যন্ত কার্যকরী হবে বলে তিনি মত প্রকাশ করেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬