অন্যান্য অন্যান্য

বয়স জানতে পেরে কানাডীয় তরুণীকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের

ডেটিং অ্যাপের সূত্রে পরিচয় হওয়ার পর বিয়ে করতে ভারতে এসে রাজস্থানের নিমরানায় আটকা পড়েছেন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। বয়সের পার্থক্য সামনে আসায় বাগড়া দিয়েছে ভারতীয় প্রেমিক।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় থেকে প্রেম। সেই টানে হাজার মাইল পাড়ি দিয়ে ভারতে হাজির হয়েছিলেন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। উদ্দেশ্য ছিল বিয়ে। কিন্তু প্রেমিক যুবকের কাছে বয়স প্রকাশ পেতেই স্বপ্নভঙ্গ হলো তার। রাজস্থানের নিমরানায় ঘটে যাওয়া এ ঘটনায় বর্তমানে কানাডা দূতাবাসের হস্তক্ষেপে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নিমরানায়। ধীরে ধীরে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়। এ সময় তাদের বিয়ে নিয়ে আলোচনা এগিয়ে চলছিল। তার বয়স আনুমানিক ৬১ বছর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, হরিয়ানার পানিপাতের বাসিন্দা নিতিন ও ওই কানাডীয় নারীর পরিচয় হয় বছরখানেক আগে। তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমে গভীর হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ১১ই নভেম্বর ওই নারী পর্যটন ভিসায় দিল্লিতে অবতরণ করলে নিতিনই তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে নিমরানায় নিয়ে আসেন। সেখানে নিতিনের চাচা ও চাচির ফ্ল্যাটে দুজনে দুদিন ছিলেন। এই সময়ে বিয়ের প্রস্তুতি চললেও আকস্মিকভাবেই নারীর বয়স ৬১ বছর হওয়ার বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরই নিতিন বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন, যা নিয়ে তীব্র বিরোধের সৃষ্টি হয়। কোটপুতলি-বেহরোর জেলার ওই এলাকায় বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ ডাকা হয়। পুলিশ জানায়, এরপর নিতিন বিয়েতে অস্বীকৃতি জানান।

নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, ঘটনার সূত্রপাত ১৩ই নভেম্বর। ওইদিন ওই নারী কানাডা দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং বিষয়টি অবগত করেন। দূতাবাসের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক নিতিনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, ওই নারীকে কোটপুতলির একটি কোর সেন্টারে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বয়স জানতে পেরে কানাডীয় তরুণীকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত