আন্তর্জাতিকআন্তর্জাতিক

ওড়িশায় চরম ক্ষুধার তাড়নায় কুকুরের মাংস খেলেন ভবঘুরে যুবক

ভারতের ওড়িশার সম্বলপুরে খাবার না পেয়ে চরম ক্ষুধার তাড়নায় এক ভবঘুরে যুবকের মৃত কুকুরের মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ তাকে আটক করেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ভারতের ওড়িশার সম্বলপুরে চরম ক্ষুধার তাড়নায় এক ভবঘুরে যুবকের মৃত কুকুরের মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার রাত ৯টা ১০ থেকে ৯টা ১৫ মিনিট নাগাদ সম্বলপুর শহরের উপকণ্ঠে মানেশ্বর চক এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় পথচারীরা দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে থামানোর চেষ্টা করেন। তবে ওই যুবক কারো কোনো কথায় কর্ণপাত না করে রাস্তায় পড়ে থাকা মৃত প্রাণটির মাংস ও নাড়িভুঁড়ি খেতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার কিছু সময় আগে যুবকটি খাবার পাওয়ার আশায় পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়েছিলেন। কিন্তু তার কথাবার্তা অস্পষ্ট হওয়ায় হোটেলের কর্মীরা তাকে বুঝতে পারেননি, যার ফলে তিনি খাবার না পেয়েই বেরিয়ে আসেন। পরবর্তীতে মানেশ্বর চকের কাছাকাছি হাইওয়ের পাশে গাড়ির ধাক্কায় মারা যাওয়া একটি কুকুর দেখতে পেয়ে তিনি সেটি ভক্ষণ করতে শুরু করেন।

যুবকের অস্বাভাবিক আচরণ ও শারীরিক অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, তিনি বেশ কয়েকদিন ধরেই না খেয়ে ছিলেন। এছাড়াও তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু নিশ্চিত করা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নিয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রান্তিক ও আশ্রয়হীন মানুষদের করুণ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। পর্যাপ্ত খাবার ও ন্যূনতম সরকারি সহায়তা না পাওয়ার ফলেই যে মানুষ চরম পর্যায়ে পৌঁছাতে পারে, তা এই ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ওড়িশায় চরম ক্ষুধার তাড়নায় কুকুরের মাংস খেলেন ভবঘুরে যুবক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত