মাদক
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগা বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৩ বোতল ব্লাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কিসহ মোট ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মো. মোক্তার হোসেন (৪৮) এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে প্রাইভেট কারচালক মো. রাজ্জাক মৃধা (৫০)।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেট কারসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬