অন্যান্যঅন্যান্য

ধুনটে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আরিফ উল্লাহ নিজামী কেক কাটেন।

বগুড়ার ধুনটে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ধুনটের ক্রাইম রিপোর্টার গোলাম রব্বানী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট বার্তার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম লাল।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আশিক আহমেদ, আশেকে এলাহি শিবলী, ফিরোজ, সুমন হোসেন, যুবদল নেতা রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জিন্নাহর রহমান রাকিব, আশাদুল ইসলাম, শাহাদাত হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে দেশ ও মানুষের কথা তুলে ধরছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আগামীতেও পত্রিকাটি গণমানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধুনটে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত