আন্তর্জাতিক
সৌদি আরবে জাওয়াদ কুরাইরিস নামে এক তরুণকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, শৈশবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশের ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি নামের আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবের শিয়া-অধ্যুষিত পূর্বাঞ্চলের একটি প্রভাবশালী পরিবারের সন্তান ছিলেন জাওয়াদ। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোর অবস্থানও এখানে।
২০১১ ও ২০১২ সালে আরব বসন্তের সময় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। সে সময় জাওয়াদের বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, বিক্ষোভে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১১-১২ সালের আরব বসন্তের সময় ও পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের দণ্ড দেওয়া হয়েছিল বলে সংগঠনটি জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও আল-সাফওয়ানি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। দেশটির কর্তৃপক্ষের ভাষ্যমতে, তারা বিদেশি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, বিস্ফোরক মজুত রাখা এবং দেশের ভেতরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগ তোলা হয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে বলা হয়, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচারের পর তাদের দোষ প্রমাণিত হলে সুপ্রিম কোর্ট রায় বহাল রাখে এবং রাজকীয় ফরমানের মাধ্যমে তা কার্যকর করা হয়। সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও মিডল ইস্ট আই।
তবে মানবাধিকার সংগঠনগুলো এই বিচারপ্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি, জাওয়াদকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তার পরিবার জানিয়েছে, নির্যাতনের মুখে তিনি এমন জবানবন্দি দিতে বাধ্য হন যা পরবর্তীতে তার বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছে। পরিবারের অভিযোগ, যেসব ঘটনার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেগুলোর কয়েকটির সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
মানবাধিকার সংগঠন রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি এই মৃত্যুদণ্ডকে রাজনৈতিক ভিন্নমতের জবাব হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমতের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ব্যবহারের প্রবণতা বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের ক্ষেত্রেও এই কঠোর প্রয়োগ ঘটছে। বাসিউনি আরও দাবি করেন, জাওয়াদসহ সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ড পাওয়া চার তরুণের ক্ষেত্রে নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ রয়েছে, যা শেষ পর্যন্ত গোপন বিচারের মাধ্যমে দণ্ডাদেশে রূপ নিয়েছে।
রিপ্রিভের এই কর্মকর্তার মতে, শাসনব্যবস্থার সমালোচনা করা ব্যক্তিদের পরিবারের ওপর প্রতিশোধমূলক আচরণ করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক মহলের কাছে সৌদি আরবের এই নীতি পরিবর্তনের আহ্বান জানান এবং বিশেষ করে ইউসুফ আল-মানাসিফের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের দাবি তোলেন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যারা শিশু বয়সে কথিত অপরাধে জড়িয়েছিলেন এবং সবাই শিয়া পরিবারের সদস্য।
দীর্ঘদিন ধরেই সৌদি আরবের পূর্বাঞ্চল সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে শিয়া জনগোষ্ঠীর বড় অংশের বসবাস। এ অঞ্চলে তেলক্ষেত্রগুলো অবস্থিত হওয়ায় নিরাপত্তা অভিযান ও দমন-পীড়ন নিয়মিত ঘটনা বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে আসছে। এই সাম্প্রতিক ঘটনাটি শিশু বয়সে সংঘটিত অপরাধের বিচারের স্বচ্ছতা ও নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের বিষয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও সৌদি কর্তৃপক্ষ এসব অভিযোগের প্রেক্ষিতে আলাদা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬