রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় ভারত। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে ভারত যান শেখ হাসিনা। এর দুই বছরেরও বেশি সময় পর তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি চায় তার দেশে ফেরার প্রক্রিয়াটি আকাশ বা স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করুক। প্রয়োজনে লজিস্টিক সহায়তায়ও প্রস্তুত দেশটি। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। দিল্লি থেকে তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠাতে পারে। অথবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।
ভারতের পক্ষ থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হলো হাসিনার আইনি সুরক্ষা নিশ্চিত করা। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ভারত প্রত্যাশা করছে, শেখ হাসিনাকে যেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং জুলাই গণহত্যার অভিযোগের বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা প্রদান করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, জেনেশুনে কারও ফাঁসির জন্য তাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়। তারা বরং চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের উপস্থিতিতে তার একটি সুষ্ঠু ও নতুন বিচার প্রক্রিয়া চলুক। তাকে নতুন করে বিচারের মুখোমুখি করারও সুযোগ দেয়ার কথা বলেছে ভারত।
গত ৯ই নভেম্বর শেখ হাসিনা একটি ব্রিটিশ ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেন। দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে রয়টার্সের তথ্যমতে, বর্তমান সরকার তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এদিকে হাসিনা রয়টার্সকে বলেছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক। ডিসেম্বরে ফেরার পরিকল্পনা ঘোষণার আগেই ভারতীয় কর্মকর্তাদের সাথে তার এ বিষয়ে আলোচনা হয়েছিল। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল।
গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে একে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সহযোগিতার বৈঠক হিসেবে বর্ণনা করা হয়েছিল, কিন্তু একটি সামরিক সূত্রের দাবি, সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার সম্ভাবনা ছিল। এদিকে শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, অন্য কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় বাংলাদেশে ফেরাই তার শেষ বিকল্প। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন রাখা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে মনে রাখা প্রয়োজন, দুই দেশের কোনো সরকারই আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর বিষয় নিশ্চিত করেনি।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬