চট্টগ্রাম
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন। রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার দিবাগত রাতে এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করে পুলিশ। তাকে আটকের প্রক্রিয়ায় স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেফতারের আগে পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদন পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬