অন্যান্যঅন্যান্য

ছাপড়হাটীতে আরআরএমইপি প্রকল্পের নারী কর্মী বাছাই নিয়ে অনিশ্চয়তা

ছবি: প্রতীকী দৃশ্য।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (আরআরএমইপি)-এর আওতায় নারী কর্মী বাছাইয়ের জন্য নির্ধারিত তারিখে লটারি অনুষ্ঠিত হয়নি। এতে দীর্ঘ প্রতীক্ষা শেষে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়েও হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন লটারিতে অংশগ্রহণে প্রত্যাশী নারী কর্মীরা।

নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নে নারী কর্মী বাছাইয়ের জন্য তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ নভেম্বর (২০২৬) সকাল ১১টায় ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচনের কথা ছিল।

সে অনুযায়ী নির্ধারিত দিনে লটারিতে অংশ নেওয়ার প্রত্যাশায় ইউনিয়ন পরিষদে উপস্থিত হন ওই ইউনিয়নের নারীরা। কিন্তু নির্ধারিত সময়ে লটারি অনুষ্ঠিত না হওয়ায় তাঁরা হতাশ হয়ে ফিরে যান। কেন লটারি স্থগিত করা হলো, সে বিষয়ে লটারিপ্রত্যাশী নারীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা।

এ বিষয়ে ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, “আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে, আজ লটারি হবে না। পরবর্তীতে লটারির তারিখ জানিয়ে দেওয়া হবে।”

উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, “সব ইউনিয়নে কর্মী বাছাই আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন করে তারিখ জানিয়ে দেওয়া হবে।”

তবে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকার পরও কেন শেষ মুহূর্তে লটারি অনুষ্ঠিত হলো না? লটারি স্থগিতের বিষয়ে কোনো লিখিত নির্দেশনা রয়েছে কি না, কিংবা কবে নাগাদ নতুন তারিখ ঘোষণা করা হবে—তা নিয়েও স্পষ্টতা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

এলাকাবাসী ও ইউনিয়নের সর্বসাধারণের প্রত্যাশা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নতুন তারিখ ঘোষণা করবে। পাশাপাশি প্রকাশ্য পরিবেশে সকল প্রত্যাশী নারী কর্মীর উপস্থিতিতে লটারি সম্পন্ন করে যোগ্যদের নির্বাচন করা হবে।

লটারিপ্রত্যাশী কর্মীদের দাবি, নির্ধারিত দিনে লটারি অনুষ্ঠিত না হওয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করে দ্রুত পরবর্তী কর্মসূচি জানানো হোক; যাতে কর্মীরা কোনো ধরনের হয়রানি বা অনিশ্চয়তার মধ্যে না থাকেন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্নের অবকাশ সৃষ্টি না হয়।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাপড়হাটীতে আরআরএমইপি প্রকল্পের নারী কর্মী বাছাই নিয়ে অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত