আন্তর্জাতিকআন্তর্জাতিক

তারেক রহমানকে 'মূল্যবান ভাই' বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের পার্শ্ববৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্তিগতভাবে এমন সম্বোধন করেন রিসেপ তাইয়েপ এরদোগান।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ব্যস্ত সূচির ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ওই বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 'আমার মূল্যবান ভাই' বা 'ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার' বলে সম্বোধন করেন। বৈঠকের বিষয়টি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী জানান, বহুপক্ষীয় এই সম্মেলনের ফাঁকে খুব অল্পসংখ্যক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এরদোগান, যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দিনের বৈঠকটি অন্যতম। বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে নয়, বরং ব্যক্তিগত পর্যায়েও তারেক রহমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশকে যে কোনো প্রয়োজনে তুরস্কের সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার খাতগুলো জানতে চেয়েছেন।

দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি বিস্তৃত অংশীদারিত্ব গড়ার লক্ষ্যে কাজ চলছে। বৈঠকে প্রতিরক্ষা খাতের বিনিয়োগ ও সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের যৌথ উদ্যোগে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার সম্ভাবনার বিষয়টি আলোচনায় উঠে আসে।

রোহিঙ্গা সংকট নিরসনেও দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সম্মিলিতভাবে জোরালো ভূমিকা রাখার বিষয়ে তারা একমত পোষণ করেন। প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্মিলিত অবস্থান তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সব মিলিয়ে, আগামী দিনে বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তারেক রহমানকে 'মূল্যবান ভাই' বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত