আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না ইরান। প্রয়োজনে দেশটি আগেভাগেই পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবাদ সংস্থা ফার্স সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
ঘারিবাবাদি তার বক্তব্যে জানান, ওয়াশিংটন কূটনীতির আড়ালে সময়ক্ষেপণ করে ইরানে নতুন করে হামলার ক্ষেত্র প্রস্তুত করছে বলে তেহরানের আশঙ্কা রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কিউবার মতো কোনো দেশ নয় যে তাদের অবরুদ্ধ করা সম্ভব, আর ভেনেজুয়েলার মতো দেশও নয় যে বাইরের চাপে আত্মসমর্পণে বাধ্য হবে। এখন পর্যন্ত আকাশ কিংবা স্থলপথে অবরোধের মাধ্যমে ইরানকে কাবু করার মার্কিন প্রচেষ্টা সফল হয়নি বলেও তিনি দাবি করেন।
চলমান এই উত্তেজনার মধ্যেই তেহরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধির তথ্য দিয়েছে। ঘারিবাবাদি জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে। মার্কিন হুমকির মুখে ইরানের এই কঠোর অবস্থান ও কৌশলগত প্রস্তুতি দেশ দুটির মধ্যকার সম্পর্কের চরম অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬