অপরাধ
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ১০টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)। এদের মধ্যে সোহরাব হোসেন সুমন মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শুক্রবার লালবাগ এলাকার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে মিছিলের আয়োজন করেছিলেন এবং তাতে সক্রিয় অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে শনিবার সোহরাব হোসেন সুমনের আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় জনগণের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। আটকের পর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬