রাজনীতি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত শহরজুড়ে এই মহড়া চলে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক প্রথমে লংঘাট এলাকায় জড়ো হন এবং পরে মিছিল বের করেন।
বিক্ষোভের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট ছিল। এ সময় তারা পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে স্লোগান দেন। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভেঙে ফেলা হয়। এপিসির গায়ে লাল রং দিয়ে 'জয় বাংলা' স্লোগানও লিখে দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' লেখা একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন দলটির নেতাকর্মীরা। পুরো সময়জুড়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬