জাতীয়জাতীয়

দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট, নিরাপত্তা নিয়ে শঙ্কা

রাজশাহী বিমানবন্দরের প্রবেশপথে গ্রেনেড উদ্ধার ও শাহজালাল বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথে গ্রেনেড উদ্ধার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো দেশের বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক)। এই ঘটনাগুলোর পর যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর পরিকল্পনা সামনে রেখে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। প্রশ্ন উঠেছে, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার প্রবেশপথে গ্রেনেড যাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর বেবিচক সদরদপ্তর থেকে শাহজালালসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়। হাজার হাজার যাত্রী প্রতিদিন বিমানবন্দরে আসা-যাওয়া করেন।

গত ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথে ফুলের গাছের নিচে দু’টি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি বিষয়টি অবহিত করলে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির টহলরত এএসআই পলাশ ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে। একই সপ্তাহে রাজধানীতে শাহজালাল বিমানবন্দরের সামনে এক্সপ্রেসওয়ে থেকে দু’টি ককটেল ছোড়ার ঘটনা ঘটে। বেবিচক সূত্র বলছে, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের সুযোগে একটি গোষ্ঠী নাশকতা চালানোর চেষ্টা করছে, যার ফলে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। বেবিচক বলছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। রাজশাহীর বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা হলেও শাহজালাল দিয়ে প্রতিদিন মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় ফ্লাইট পরিচালনা হয়। দুষ্কৃতিকারীদের জন্য বিমানবন্দর একটা অ্যাট্রাক্টিভ লোকেশন।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে স্বীকৃত বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা তিনটি ভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ অনেক পুরোনো। বিমানবন্দরের ভেতরের অংশে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকায় পুলিশ এবং প্রবেশপথে এপিবিএন দায়িত্ব পালন করে। বিশেষজ্ঞদের মতে, এই সমন্বয়হীনতার কারণে নিরাপত্তার ক্ষেত্রে ফাঁক তৈরি হতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম মনে করেন, বিমানবন্দর অত্যন্ত সংবেদনশীল জায়গা হওয়ায় এখানে বাড়তি সতর্কতা প্রয়োজন। তিনি বলেন, যদি নিরাপত্তা সঠিকভাবে বাস্তবায়ন করা না যায়, তবে আন্তর্জাতিক অডিটেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা শেষ পর্যন্ত দেশীয় প্রবাসী ও ব্যবসায়ীদের ক্ষতি করবে। কিন্তু নিরাপত্তা শঙ্কাজনিত এই পরিস্থিতিতে থার্ড টার্মিনাল উদ্বোধনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না সেটিও এখন আলোচনায়। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে।

তবে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির বৈঠকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, ল্যান্ড সাইডের নিরাপত্তার দায়িত্ব এপিবিএনের এবং ভেতরের নিরাপত্তার দায়িত্ব বেবিচকের। আইকাও-এর অডিটে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, কেপিআই স্থাপনা হিসেবে বিমানবন্দরগুলোতে হাই সিকিউরিটি অ্যালার্ট সবসময় বজায় রাখা হয় এবং বর্তমান পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও সম্প্রতি নিরাপত্তা অডিট সম্পন্ন করেছে। টু গেট নোটিসড বাই দ্য পিপল বাই দ্য ওয়ার্ল্ড।

আগামী ১৬ই ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনার চুক্তির বিষয়ে আলোচনা চললেও নিরাপত্তা নিয়ে এমন ঘটনা বিদেশি পরিচালকদের মনে শঙ্কা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা মানদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে বিরূপ ধারণা তৈরি হলে তা দেশের এভিয়েশন খাতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করছে। আপাতত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অডিটের মানদণ্ড ধরে রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তৃতীয় টার্মিনালটি এখনো নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেনি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। রেটিং কমলে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকায় ফ্লাইট কমিয়ে দিতে পারে।

Public Voice

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট, নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত