রাজনীতিরাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকার

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা। গত ১১ নভেম্বর দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ১২ নভেম্বর রাতে দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে অধিকতর নিরপেক্ষতা প্রত্যাশা করছি।

নূরুন্নিসা সিদ্দীকা জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, আসামিরা বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত তাবাসসুমকে হুমকি দিচ্ছিল। দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আটজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নুসরাত তাবাসসুম জুলাই আন্দোলনের একজন অংশীদার হওয়ায় তাকে ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়তে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন যে স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। এমন দ্বিমুখী বক্তব্য প্রকৃত ঘটনা উদঘাটনে বাধা সৃষ্টি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তরুণ-যুবাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি মামলার অগ্রগতি জনসমক্ষে প্রকাশের দাবি জানান। একই সঙ্গে গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তিকে ফ্যাসিস্ট পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য। নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ফ্যাসিবাদের শৃঙ্খল ছিঁড়তে দেশের যেসব তরুণ-যুবা এগিয়ে এসেছিলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত