জাতীয়জাতীয়

জামালপুর সীমান্তে ছয় দিন ধরে শূন্য রেখায় পুশইনের শিকার নারী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইনের চেষ্টার পর গত ছয় দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৩০ বছর বয়সী এক নারী।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের পাথরের চর এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর নিকটবর্তী স্থানে গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে বিএসএফের পুশইনের শিকার হন ৩০ বছর বয়সী এক নারী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জামালপুর ৩৫ বিজিবি ওই সময় তাকে পুশইন প্রচেষ্টা থেকে রক্ষা করে। এরপর থেকেই তিনি নো ম্যান্স ল্যান্ড বা শূন্য রেখায় অবস্থান করছেন। খোলা আকাশের নিচে রোদ ও প্রতিকূল পরিবেশে টানা ছয় দিন ধরে তার মানবেতর দিন কাটছে। সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার বিএসএফ নারীটিকে পুশইনের চেষ্টা চালালে বিজিবি ও এলাকাবাসী তা প্রতিরোধ করে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিজিবি নিয়মিত তদারকি করছে। বিষয়টি দ্রুত নিরসনে পতাকা বৈঠকের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সমাধান না হওয়া পর্যন্ত ওই নারী সীমান্তে আটকা পড়ে আছেন। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


জামালপুর সীমান্তে ছয় দিন ধরে শূন্য রেখায় পুশইনের শিকার নারী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের পাথরের চর এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর নিকটবর্তী স্থানে গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে বিএসএফের পুশইনের শিকার হন ৩০ বছর বয়সী এক নারী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জামালপুর ৩৫ বিজিবি ওই সময় তাকে পুশইন প্রচেষ্টা থেকে রক্ষা করে। এরপর থেকেই তিনি নো ম্যান্স ল্যান্ড বা শূন্য রেখায় অবস্থান করছেন। খোলা আকাশের নিচে রোদ ও প্রতিকূল পরিবেশে টানা ছয় দিন ধরে তার মানবেতর দিন কাটছে। সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার বিএসএফ নারীটিকে পুশইনের চেষ্টা চালালে বিজিবি ও এলাকাবাসী তা প্রতিরোধ করে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিজিবি নিয়মিত তদারকি করছে। বিষয়টি দ্রুত নিরসনে পতাকা বৈঠকের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সমাধান না হওয়া পর্যন্ত ওই নারী সীমান্তে আটকা পড়ে আছেন। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত