ইসলাম ও জীবন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। এই বিশাল আয়োজনে অংশ নেওয়ার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ৫৭টি দেশ ছাড়াও আরও ১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বিতীয় আসর বসবে। ওআইসি সদস্যরাষ্ট্রগুলোর বাইরে রাশিয়া, ভারত, চীন, ফ্রান্স, জার্মানি, বসনিয়া ও হার্জেগোভিনা, ইথিওপিয়া, ফিলিপাইন, তানজানিয়া, কেনিয়া এবং মালদ্বীপের প্রখ্যাত ক্বারিদের প্রতিনিধি পাঠাতে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই ৩১টি দেশ থেকে ক্বারিদের মনোনয়ন এসেছে এবং অংশগ্রহণকারীদের ভিসা প্রদানের কাজও শেষ করা হয়েছে।
এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদরা। আয়োজক দেশ পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন বিখ্যাত ক্বারি সৈয়দ সাদাকাত আলী। প্রতিযোগিতা পরিচালনা, যাতায়াত এবং প্রশাসনিক সংক্রান্ত সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে পাক কর্তৃপক্ষ। এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে ওআইসির ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেন। সেবার ওআইসিভুক্ত ৪০টির বেশি দেশের ক্বারিরা এতে অংশ নিয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র কোরআন তিলাওয়াতের মানোন্নয়ন, কোরআনিক জ্ঞানের চর্চা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্বারিদের মধ্যে বৈজ্ঞানিক ও শৈল্পিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এই প্রতিযোগিতা অনন্য ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে ইসলামি ঐতিহ্য তুলে ধরা এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সাহায্য করবে। পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্পকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬