অর্থনীতি
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকার আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবি আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বর্তমানে আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে, যাদের কার্যক্রম জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’।
প্রোগ্রাম বাস্তবায়নে বিলম্বের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আগের ফ্যাসিস্ট সরকারের আমলে গৃহীত কিছু শর্ত বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, রাতারাতি সিদ্ধান্ত নিলে তা সাধারণ মানুষ, অর্থনীতি এবং ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। বর্তমান সরকার পরিবর্তনের বাস্তবতাকে মাথায় রেখে অর্থনৈতিক কাঠামো সাজাচ্ছে। মন্ত্রী আরও বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো সহযোগী সংস্থাগুলো বর্তমানে বাংলাদেশের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় করে কাজ করছে। আইএমএফও একইভাবে তাদের কর্মসূচি এই পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ করছে বলে তিনি উল্লেখ করেন। অর্থনৈতিক অগ্রযাত্রার এই ধারাবাহিকতায় সব অংশীদারের সাথে সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬