চট্টগ্রাম
চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের চড়া দামের মধ্যেই এবার রান্নাঘরের সরঞ্জামের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের অস্বস্তি বেড়েছে। হাঁড়ি-পাতিল, ফ্রাইপ্যান, রাইস কুকার এবং প্রেশার কুকারের মতো গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় উপকরণের দাম দফায় দফায় বেড়ে চলায় সংসারের বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। উৎপাদন পর্যায়ে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম সমন্বয়ের প্রয়োজন পড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
মুরাদপুর, মির্জাপুর ও মোহাম্মদপুরসহ নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্তমান বাজারে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে বড় পাতিলের দাম কেজিতে ৮০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে। অথচ বছরের শুরুতেই এই পণ্যগুলো ৫০০ থেকে ৫৫০ টাকায় কেনা যেত। অর্থাৎ, মাত্র কয়েক মাসের ব্যবধানে এসব পণ্যের দাম ৩৬ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাইস কুকার, প্রেশার কুকার ও ফ্রাইপ্যানের দাম আকার ও ব্র্যান্ডভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। গৃহিণী মনিরা জান্নাত আক্ষেপ করে জানান, বাজারে সব জিনিসের দাম বাড়ায় কেনাকাটায় হিমশিম খেতে হচ্ছে। নিত্যদিনের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাও এখন পরিকল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উৎপাদনকারীরা বলছেন, কাঁচামালের চড়া দামের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ভুঁইয়া ক্রোকারিজের মালিক খোরশেদ আলম জানান, উৎপাদকরা প্রতিনিয়ত দাম বাড়াচ্ছেন, ফলে খুচরা বাজারে এর প্রভাব সরাসরি পড়ছে। মূলত অ্যালুমিনিয়াম অ্যালয় বা শংকর ধাতু এবং বাণিজ্যিক মানের অ্যালুমিনিয়াম শিট ও সার্কেল দিয়ে এসব তৈজসপত্র তৈরি করা হয়। প্রেস মেশিনে নির্দিষ্ট আকৃতি দেওয়া বা স্পিনিং পদ্ধতিতে পণ্য উৎপাদন করা হয়, যেখানে কাঁচামাল ও যন্ত্রপাতির খরচ সরাসরি বাজারদরকে প্রভাবিত করে।
মেসার্স শহীদ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলমগীর কবির জানান, শুধু কাঁচামালের উচ্চমূল্যই নয়, কারখানায় দক্ষ কারিগরের তীব্র সংকটও উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করছে। দক্ষ শ্রমিকের অভাবে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়, যার প্রভাব পড়ে বাজারে। উৎপাদন ব্যয় সামাল দিতে না পেরে ব্যবসায়ীরা বাধ্য হয়েই দাম বাড়াচ্ছেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রেতাদের বাড়তি দামেই এসব জরুরি সরঞ্জাম কিনতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬