রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ রোববার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর সাত দিনের মধ্যে আবেদনের যোগ্য হবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত বিশেষ শর্তও প্রযোজ্য হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে; প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত আছে।
এবার ভর্তি পরীক্ষা দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এগুলো হলো—রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদনকারীকে আবেদনের সময় পছন্দের পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে, যা পরবর্তীতে পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ও এ-লেভেল উত্তীর্ণরাও আবেদনের যোগ্য। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড বাধ্যতামূলক। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।
মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩.০০ জিপিএ এবং মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম ৩.৫০ জিপিএসহ মোট ৭.৫০ জিপিএ আবশ্যক। জিসিই ও লেভেলে পাঁচটি এবং এ-লেভেলে অন্তত দুটি বিষয়সহ মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে ‘বি’ এবং তিনটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে।
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাস নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা আবেদনের সময় অনূদিত প্রশ্নপত্রের জন্য অনলাইনে অপশন নির্বাচন করতে পারবেন। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে গণ্য হবে।
ইউনিট অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য মোট ১ হাজার ৩২০ টাকা (মূল ফি ১,২০০ টাকা ও সার্ভিস চার্জ ১২০ টাকা) এবং ‘বি’ ইউনিটের জন্য ১ হাজার ১০০ টাকা (মূল ফি ১,০০০ টাকা ও সার্ভিস চার্জ ১০০ টাকা) জমা দিতে হবে। ‘এ’ ইউনিটের আওতাভুক্ত রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং আইইআর। ‘বি’ ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ ও আইবিএ রয়েছে। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা। এগুলো হলো—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
অন্যদিকে ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অনুষদের বিভাগগুলো অন্তর্ভুক্ত।
পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন কঠোরভাবে নিষিদ্ধ। নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে হিজাব বা মুখমণ্ডল আবৃত থাকলে নারী পরিদর্শকের সহায়তায় যাচাই করা হবে। কোটায় আবেদনের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬