অন্যান্য
চিলমারীতে গতকাল মঙ্গলবার দুই দিন ব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। প্রশিক্ষণে ০৫ জন সুপারভাইজার ও ৪৫ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে ইতোপূর্বে ০৩ জন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণ সম্পন্ন করে থানাহাট ও রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১,৩ ও ৭ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ কাজ চলমান রয়েছে । কর্মসূচিটি চালু হলে সারা দেশের ন্যায় চিলমারীতে পর্যায়ক্রমে বিভিন্ন পরিবারের মহিলারা এ কর্মসূচির আওতায় আসবে বলে সমাজ সেবা অফিস সূত্রে যানা গেছে। তবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী, সুপার ভাইজার, বিশেষ করে সমাজ সেবা কর্মকর্তার বিগত দিনের কার্যকলাপ ইত্যাদি বিষয় ফ্যামিলী কার্ডের উপকার ভোগী নির্বাচনে অস্বচ্ছতা হওয়ার সমূহ সম্ভাবনা দেখছেন সচেতন মহল। তাই দলীয় প্রভাব কাটিয়ে সরকারী মহলের নজরদারী বাড়ানোর জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬