রাজনীতি
খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মো. জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জাকির হোসেন উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসার পাশাপাশি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জাকির হোসেন স্থানীয় হীরকের দোকানে বসে ছিলেন। এসময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি দোকানের পাশে থামেন। তাদের একজন ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬