রাজনীতিরাজনীতি

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি এ হামলার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের হাত থাকার অভিযোগ করেছেন।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেছেন, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর পরিকল্পিতভাবে তার বাড়িতে পেট্রল বোমা হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারের দেখভালকারী একটি পরিবারের শিশু আহত হয়েছে এবং গবাদিপশু মারা গেছে। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একইভাবে পেট্রল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’।

সংবাদ সম্মেলনে নুসরাত জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে রাত ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরকগুলোর ধরন এবং পরিস্থিতি বিবেচনায় এটি পেট্রল বোমা হামলা বলেই তার ধারণা। তিনি স্পষ্ট করেন যে, বাড়িটি পরিত্যক্ত ছিল না; বরং সেখানে তার দীর্ঘদিনের পরিচিত একটি পরিবার বসবাস করত এবং বাড়িটি দেখভাল করত। পাশাপাশি সেখানে তার নিজের গবাদিপশুর খামারও ছিল। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন।

ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় বাড়ির সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। তিনি জানান, পুলিশকে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এবং পুলিশ কোনো তথ্য অস্বীকার করবে না বলে আশা প্রকাশ করেছেন। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।

এই হামলাকে কেন্দ্র করে নুসরাত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত কেউই বর্তমান পরিস্থিতিতে নিরাপদ নন। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের নাশকতার ক্ষেত্রে রাষ্ট্র আসলে কতটুকু দায়িত্ব নিতে পারে?

হামলার প্রেক্ষাপট নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত জানান, ঘটনার আগে থেকেই তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পলাতক সন্ত্রাসীদের পক্ষ থেকে ক্রমাগত হুমকি পাচ্ছিলেন।

হামলাকারী পক্ষ নিজেরাই বিভিন্ন ফেসবুক পোস্টে দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে স্থানীয় কোনো বিরোধের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি স্থানীয় এলাকাবাসীকে সন্দেহ করি না, এটি রাজনৈতিক প্রতিপক্ষ তথা আওয়ামী লীগেরই কাজ বলে ব্যক্তিগতভাবে মনে করছি।

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার সঙ্গে এ ঘটনার সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, নাশকতা বা জ্বালাও-পোড়াও করে কেউ কখনো ক্ষমতায় ফিরতে পারে না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি কঠোর সমালোচনা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড খুবই বোকামির পরিচায়ক। নুসরাত তাবাসসুম পুনর্ব্যক্ত করেন যে, তদন্ত সাপেক্ষেই চূড়ান্ত সত্য বেরিয়ে আসবে, তবে তার হাতে ইতোমধ্যে যথেষ্ট আলামত ও প্রমাণ রয়েছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত