রাজনীতিরাজনীতি

নাহিদ: নগর পুড়িলে দেবালায় এড়ায় না

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের ওপর হামলাসহ বিভিন্ন টার্গেটের আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং এর সাথে জড়িতদের ধারাবাহিকভাবে টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, নগরে আগুন লাগলে যেমন দেবালয় রক্ষা পায় না, তেমনি আজ আমাকে আক্রান্ত করা হলেও কাল বা পরশু অন্য সবাইকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।

নাহিদ ইসলামের মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়। তিনি অভিযোগ করেন, দিল্লির আশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। এ চক্রটি দেশের ভেতর নাশকতা ঘটিয়ে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষে তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা তিনি আর করেন না। এখন সময় এসেছে নিজেদের পথ নিজেরাই বেছে নেওয়ার। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক উপায়েই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ ইসলাম। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব।

Public Voice

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


নাহিদ: নগর পুড়িলে দেবালায় এড়ায় না

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং এর সাথে জড়িতদের ধারাবাহিকভাবে টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, নগরে আগুন লাগলে যেমন দেবালয় রক্ষা পায় না, তেমনি আজ আমাকে আক্রান্ত করা হলেও কাল বা পরশু অন্য সবাইকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।

নাহিদ ইসলামের মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়। তিনি অভিযোগ করেন, দিল্লির আশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। এ চক্রটি দেশের ভেতর নাশকতা ঘটিয়ে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষে তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা তিনি আর করেন না। এখন সময় এসেছে নিজেদের পথ নিজেরাই বেছে নেওয়ার। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক উপায়েই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ ইসলাম। বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত