রংপুর
নীলফামারীর সৈয়দপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় বাসের ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম স্থানীয় ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর মেয়ে সুপ্তিও গুরুতর আহত হয়েছে। সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা একই স্কুলের শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল। ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলসহ আরিফুলকে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালকের বিচার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক স্থাপন ও পুলিশ বক্স নির্মাণের দাবি জানান। পাশাপাশি গোলচত্বরে থাকা ব্যানার ও ফেস্টুন দ্রুত অপসারণের দাবি তোলেন তারা। স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরের চারিদিকে ব্যানার ও ফেস্টুন টাঙানো থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না, যা দুর্ঘটনার অন্যতম বড় কারণ।
দীর্ঘ চার ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। এরপরই ওই রুটে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬