আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ডোনাল্ড ট্রাম্প

ইরানের অর্থ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে জানিয়ে দেশটির সঙ্গে শান্তিচুক্তির প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন করে কোনো শান্তিচুক্তি করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি দাবি করেন, ইরানের শত শত বিলিয়ন ডলার এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই জব্দ করা আর্থিক সম্পদ বা ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেননি। ইরানের অর্থ বলতে ট্রাম্প দেশটির জব্দ করা আর্থিক সম্পদের কথা বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে করা একটি পোস্টের অংশ হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

এর আগের দিন বুধবার ট্রাম্প আরও একটি বড় দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, দুই দেশের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জয়ী হয়েছে। এখন শুধু দেখার বিষয়, কখন আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সমাপ্তি টানা হবে। যুদ্ধের এই অচলাবস্থার মধ্যেই ইরান নিজস্ব সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করেছে বলে দাবি করেছে, যা দুই দেশের বিরোধকে আরও জটিল করে তুলেছে। শান্তিচুক্তির সম্ভাবনা প্রসঙ্গে তিনি লেখেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনের পথ বর্তমানে বেশ কঠিন। পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে আলোচনার জন্য ইরান আগে তাদের সাতটি গুরুত্বপূর্ণ দাবি পূরণের শর্ত দিয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ইরানের এই শর্তসমূহকে 'অগ্রহণযোগ্য' বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে গত গ্রীষ্মে বড় ধরনের সামরিক সংঘাত থামলেও উত্তাপ কমেনি। উল্টো হরমুজ প্রণালিতে জাহাজে হামলার মতো ঘটনা অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বজায় রয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে তাদের সাতটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করতে হবে।

দুই দেশের মধ্যে বড় ধরনের লড়াই সাময়িকভাবে বন্ধ থাকলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান এখনো অধরা। আলোচনার টেবিলে বসার পরিবর্তে দুই পক্ষই নিজেদের অবস্থানে অটল থাকায় চলমান সংকটের কোনো সুরাহা আপাতত দেখা যাচ্ছে না। ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত