জাতীয়
দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিনটি এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুটি কার্গো এলএনজি আমদানি করা হবে। ওমানের সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এসব জ্বালানি আনা হবে, যার জন্য তিনটি আলাদা সাইড লেটার চুক্তি স্বাক্ষরের সুপারিশ করা হয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হবে।
মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে গ্যাস কেনার ক্ষেত্রেও দর নির্ধারণ করা হয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম রাখা হয়েছে। তবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে কার্গোর সংখ্যা কম-বেশি করার নমনীয়তা রাখা হয়েছে চুক্তিতে।
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন এই ভাসমান টার্মিনাল স্থাপনের জন্য চীনের চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিএনইই) মনোনীত করা হয়েছে। জিটুজি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এই টার্মিনাল স্থাপনে ১৫ বছর মেয়াদে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে ১৩ হাজার ১৬১ কোটি টাকা ব্যয় হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।
ভাসমান এই টার্মিনাল বা এফএসআরইউ বিদেশ থেকে আমদানিকৃত এলএনজি সংরক্ষণ এবং পরে তা গ্যাসে রূপান্তরিত করে জাতীয় পাইপলাইনে সরবরাহের কাজ করবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি আমদানির পাশাপাশি টার্মিনালের সক্ষমতা বাড়ানোকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই নতুন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আমদানিনির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬