রাজনীতি
নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী টু বঙ্গবাজার সড়কের তাঁতিপাড়া ব্রিজসংলগ্ন পশ্চিম পাশে একদল লোক জড়ো হয়। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এলাকায় আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর তৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ তাদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের পরিচয় পাওয়া যায় বলে এজাহারে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জননিরাপত্তা বিঘ্নিত করা, সম্পদের ক্ষতিসাধন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাৎ করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা শওকত আলী মাহমুদ মুঠোফোনে জানান, এ মামলার অন্যতম আসামি মো. আব্দুর রশিদ (৫৫) ও মো. নজরুল ইসলাম (৫০) নামের দুজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মামলার পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬