অপরাধ
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুস সোবহান (৩০) নামের এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোবহান তক্তারপুল এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, স্বজনদের ভাষ্যমতে, পূর্বশত্রুতার জেরে নিজ বাড়ির পাশেই এই হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ বজায় রাখাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ১৮টি মাদক সংক্রান্ত মামলা চলমান ছিল। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাদের হত্যা মামলায় কোটে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬