অর্থনীতি
পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে সরকার আজ শুক্রবার থেকে বিশেষ ওএমএস (খোলাবাজারে বিক্রয়) কার্যক্রম শুরু করেছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আগামী তিন মাস এই কর্মসূচি চালু থাকবে। এর আওতায় একজন পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রির ব্যবস্থা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে। খাদ্য অধিদপ্তর এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ ওএমএস কার্যক্রমের বাইরে এটি পোশাক শ্রমিকদের জন্য আলাদাভাবে পরিচালিত হবে। চাল বিক্রি করা হবে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে মজুদ থাকা সাপেক্ষে এই কার্যক্রম চলমান থাকবে।
প্রকৃত শ্রমিকরা যেন এই সুবিধার আওতায় আসতে পারেন, তা নিশ্চিত করতে কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। চাল কেনার সময় শ্রমিকদের অবশ্যই তাদের নিজস্ব কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর দিতে হবে। এই কর্মসূচি সঠিকভাবে পরিচালনা এবং অনিয়ম রুখতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ তদারকি দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মজুরি কাঠামো নিয়ে আলোচনার মধ্যেই শ্রমিকদের সহায়তায় এই খাদ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিল সরকার।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬