আন্তর্জাতিকআন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে ইরানি বন্দর নগরীতে মধ্যরাতে রহস্যময় হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে অতর্কিত হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরটিতে ‘শত্রুপক্ষের’ সামরিক ধরনের ওই হামলা হয়েছে। তবে কারা এই আক্রমণ চালিয়েছে, কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সরকারি সূত্রগুলো হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এর আগে জানিয়েছিল যে, সিরিক কাউন্টিতে মধ্যরাতে পরপর বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। কিছু সূত্র অবশ্য ধারণা করছে, সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এই বিস্ফোরণগুলো হতে পারে। ইরানের সরকারি কর্মকর্তারা সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের হামলার ক্ষেত্রে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন।

সিরিক ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান। এই নৌপথটি পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরের সংযোগ স্থাপন করেছে। হামলার কয়েক মিনিট পরই সংবাদমাধ্যমগুলোতে খবরটি ছড়িয়ে পড়ে। এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে বড় ধরনের প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে গেছে। হামলার পরবর্তী পরিস্থিতির ওপর বিশ্ববাজারের নজর থাকলেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালির কাছে ইরানি বন্দর নগরীতে মধ্যরাতে রহস্যময় হামলা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত