জাতীয়
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১ এর উচ্চপর্যায়ের অধিবেশনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক তহবিলের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রস্তাব উত্থাপন করেন। এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দেন, জলবায়ু ঝুঁকির মুখে থাকা রাষ্ট্রগুলোর এখন আর ঋণের বোঝা নয়, প্রয়োজন পর্যাপ্ত অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। এর পাশাপাশি এসব দেশের জন্য ঋণ ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে সহজলভ্যতা এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর নিশ্চিত করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা বাংলাদেশের বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই সীমিত দায়বদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ওপর জোর দিয়ে সরকারপ্রধান উল্লেখ করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। উন্নয়নের প্রতিটি ধাপে প্রকৃতিকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সরকারের অগ্রাধিকার। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানানোর পাশাপাশি আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দেশের পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশে ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা গড়ে উঠেছে এবং বৈদ্যুতিক যানবাহনের প্রসারে কাজ করছে সরকার। নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশের লক্ষ্য। সরকার সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নিচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নদী ও খাল খনন এবং উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখা ও বন্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেন।
বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন এতে গুরুত্ব পাচ্ছে না। এর ফলে সৃষ্ট ঋণ পরিশোধের চাপে অর্থনীতি সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে ব্যয় করতে হবে।
দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা। তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করা। পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
তারেক রহমান আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে বিশ্বনেতাদের কাজ করার আহ্বান জানান তিনি। সম্মেলনের শেষ পর্যায়ে এসে তিনি একটি অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন, যা বৈশ্বিক সংহতি শক্তিশালী করে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬