আইন-আদালত
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী সোমবার আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামির বিরুদ্ধে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। শুনানিকালে গ্রেপ্তার হওয়া ১১ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। মামলার অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালে উত্থাপিত দুটি সুনির্দিষ্ট অভিযোগের প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬